× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের চেয়ে ছেলে ৮ বছরের বড়!

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৪ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৭ পিএম

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামের বাসিন্দা মোছা. মাজেদা বেগম (বাঁয়ে) তার ছেলে মো. মাজেদ আলী। প্রবা ফটো

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামের বাসিন্দা মোছা. মাজেদা বেগম (বাঁয়ে) তার ছেলে মো. মাজেদ আলী। প্রবা ফটো

পাবনার ভাঙ্গুড়ায় মায়ের চেয়ে ছেলের বয়স আট বছর বেশি হওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে মা ও ছেলেকে। জাতীয় পরিচয়পত্রে বয়স কম থাকায় দীর্ঘদিন ধরে স্বামীর পেনশনের প্রাপ্য চিকিৎসাভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বৃদ্ধ মাজেদা বেগম।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামের বাসিন্দা মোছা. মাজেদা বেগম, তার ছেলের নাম মো. মাজেদ আলী। জাতীয় পরিচয়পত্রে মায়ের জন্ম ১৮ অক্টোবর ১৯৭৭ সাল লেখা হয়েছে আর ছেলের জন্মতারিখ ১০ আগস্ট ১৯৬৯।

মাজেদা বেগম জানান, তার বয়স এখন ৭৪ বছর। কিন্তু এনআইডি কার্ডে ভুল করে জন্মতারিখ লেখা হয়েছে ১৮ অক্টোবর ১৯৭৭ সাল। অর্থাৎ তার বয়স কমে গিয়ে এখন ৪৬ বছর হয়েছে। তার স্বামী মোসলেম উদ্দিন রেলওয়েতে চাকরি করতেন। ২০ বছর আগে তিনি মারা যান। স্ত্রী হিসেবে তার পেনশনের টাকা পাচ্ছেন তিনি। কিন্তু এনআইডি কার্ডে বয়স কম থাকায় যে পরিমাণ চিকিৎসা ভাতার টাকা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। 

ছেলে মাজেদ আলী বলেন, ‘জাতীয় পরিচয়পত্রে আমার বয়স মায়ের চেয়েও আট বছর বেশি! এই ভুলের কারণে বিড়ম্বনায় পড়তে হয়।’ 

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমানকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। জাতীয় পরিচয়পত্র সংশোধনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা