× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইন মেনে চলার শপথ নিলেন দুই শতাধিক চালক

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৪ পিএম

আইন মেনে চলার শপথ নিলেন দুই শতাধিক চালক

নোয়াখালীতে নিরাপদ সড়ক গড়ার প্রত্যয়ে ট্রাফিক আইন মেনে চলার শপথ নিলেন পেশাদার পরিবহন চালকরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী সোনাপুর বাস ডিপোতে নোয়াখালী বিআরটিএ আয়োজিত সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় এ শপথ পাঠ করেন তারা।

শপথবাক্য পাঠ করান বিআরটিএ নোয়াখালীর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুল্লাহ আল মামুন। শপথে অংশগ্রহণ করেন প্রশিক্ষণে অংশ নেওয়া দুই শতাধিক পেশাদার পরিবহন চালক।

কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বিআরটিএ নোয়াখালীর সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী, সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায় ও প্রতিদিনের বাংলাদেশের নোয়াখালী প্রতিনিধি হাসিব আল আমিন। 

কোনো ধরনের নেশায় আসক্ত না হয়ে গাড়ি চালানো এবং দেশের প্রচলিত ট্রাফিক আইন মেনে চলাসহ যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহারের অঙ্গীকার করেন কর্মশালায় অংশগ্রহণকারী চালকরা। একই সঙ্গে ধর্মীয় অনুশাসন মেনে চলারও অঙ্গীকার করেন সবাই। সচেতন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে বিআরটিএর এ উদ্যোগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা