× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যান্ডকাফসহ পালানো সেই হানজালা কারাগারে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৯ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫১ পিএম

হানজালা বাহিনীর প্রধান হানজালা। ফাইল ছবি

হানজালা বাহিনীর প্রধান হানজালা। ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাবের ওপর হামলার ঘটনায় আলোচিত আসামি হানজালা আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রাহমানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, হানজালা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার অন্যতম আসামি ও হানজালা বাহিনীর প্রধান হানজালা পিস্তলসহ র‍্যাবের হাতে আটকের পর হ্যান্ডকাফসহ পালিয়ে যান। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে তার বাহিনীর লোকেরা র‍্যাবের ওপর আক্রমণ করে ছাড়িয়ে নিয়ে যায়। এ সময় র‍্যাবের চার সদস্য আহত হন। পরে এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করে। 

মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, রাকিব হত্যা মামলার পলাতক আসামি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালা বিদেশি পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশ্যে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে র‍্যাবের কাছে সংবাদ আসে। ওই সংবাদের ভিত্তিতে র‍্যাব-১-এর পূর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ হানজালাকে আটক করে। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাহিনীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র‍্যাবের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় পিস্তলসহ হানজালাকে ছিনিয়ে নেয়। এ সময় হামলায় র‍্যাব সদস্য হাবিলদার মো. মুসফিকুর রহমান, কর্পোরাল মো. আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া ও কনস্টেবল তুষার আহম্মেদ বাপ্পি আহত হন। 

এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর র‍্যাব-১-এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় হানজালাকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২২০ জনকে আসামি করে মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা