× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কথা কাটাকাটির জেরে বন্ধুকে কুপিয়ে হত্যা

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৩ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৯ পিএম

রোয়াংছড়ি থানা। প্রবা ফটো

রোয়াংছড়ি থানা। প্রবা ফটো

বান্দরবানের রোয়াংছড়িতে কথাকাটাকাটির জেরে ক্যথুইপ্রু মারমা নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের নোয়াপাড়ার লতাঝিড়ি (বৈক্ষ্যং) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ক্যথুইপ্রু মারমা ওই এলাকার ক্যবাইং মারমার ছেলে। এই ঘটনায় অভিযুক্ত মংরে মারমা একই এলাকার মেদোশে মারমার ছেলে। রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত ক্যথুইপ্রু মারমা ও মংরে মারমা দুজনেই একে অপরের বন্ধু এবং সম্পর্কে মংরের মারমার বোন জামাই ক্যথুইপ্রু মারমা। ওইদিন সন্ধ্যায় মংরে মারমা ও ক্যথুইপ্রু মারমা মদ খাওয়ার জন্য পার্শ্ববর্তী পাহাড়ের খামার বাড়িতে যান। রাতে ক্যথুইপ্রু ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজাখুঁজি করেন। পরে গতকাল সকালে লতাঝিড়ি এলাকার একটি খামার বাড়িতে বস্তাবন্দি অবস্থায় ক্যথুইপ্রুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। এই ঘটনার পর থেকে মংরে মারমাকে খুঁজে না পাওয়ায় তাদের মধ্যে কথাকাটাকাটির জেরে মংরে মারমা ক্যথুইপ্রু মারমাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

২ নম্বর তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা স্থানীয়দের বরাতে জানান, মংরে মারমা নামে এক যুবক তার বন্ধু ক্যথুইপ্রু মারমাকে কুপিয়ে হত্যা করেছেন বলে শুনেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 

ওসি আবদুল মান্নান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা