× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রকে মারধর

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪১ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৬ পিএম

বখাটেদের মারধরে আহত আরফিন ভূইয়া আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রবা ফটো

বখাটেদের মারধরে আহত আরফিন ভূইয়া আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রকে মারধর করেছে বখাটেরা। মারধরে ওই স্কুলছাত্রের হাত ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত ওই স্কুলছাত্রের নাম- আরফিন ভূইয়া। সে দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা জমাদ্দার বাড়ির বাসিন্দা। আরফিন হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রকে মারধরের একটি অভিযোগ পেয়েছি। ওই শিক্ষার্থীর দাদা অহিদ ভূইয়া পাঁচজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু যুবক স্কুলের আশেপাশে অবস্থান নিয়ে ছাত্রীদেরকে উত্যক্ত করে আসছিল। রবিবার সকালে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হৃদয়সহ কয়েকজন যুবক ছাত্রীদেরকে উত্যক্ত করলে আরফিন ভূইয়া ও তার বন্ধুরা প্রতিবাদ করে। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধরের হুমকি দিয়ে চলে যায়।

সোমবার সকালে আরফিন ভূইয়া স্কুলের সামনে পৌঁছামাত্র ৪-৫ জন যুবক তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে ওই যুবকরা চলে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরেফিন ভূইয়ার দাদা অহিদ ভূইয়া বলেন, ‘মেয়েদেরকে উত্যক্ত করার প্রতিবাদ করায় এলাকার নাদিম, রোমান, হৃদয়, শাকিল ও অন্তর আমার নাতির ওপর ক্ষিপ্ত ছিল। আজকে সকালে স্কুলে যাওয়ার সময় তারা আমার নাতিকে মারধর করেছে।’

হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাজ্জাত হোসেন বলেন, আরফিন ভূইয়া আমার স্কুলের ছাত্র। আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হৃদয়সহ বহিরাগতরা আরফিনকে মারধর করেছে বলে অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক হৃদয়ের বাবাকে খবর দিয়ে বিষয়টি জানিয়েছি। এ ঘটনার সঙ্গে হৃদয়ের সম্পৃক্ততা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা