× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪০ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৪ পিএম

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে মো. বোরহান উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে মো. বোরহান উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

সহকর্মীকে ধর্ষণের মামলায় মো. বোরহান উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে স্বামীর সঙ্গে ওই নারীর বিচ্ছেদ হয়। এর দুই বছর পর রাজাশাহীতে ইসলামী ব্যাংক লিমিটেড মেডিকেল হাসপাতালে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখানে তার সঙ্গে প্রাশাসনিক কর্মকর্তা মো. বোরহান উদ্দিনের সখ্য গড়ে ওঠে। ২০২২ সালের মে মাসে ওই নারী অসুস্থ হলে বোরহান উদ্দিন তার বাসায় খোঁজখবর নিতে যান। সেখানে তিনি ওই নারীকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না বলতে তাকে ভয়ভীতি দেখান।

এর পর বিয়ের কথা বলে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বোরহান। তবে বিয়ের চাপ দিলে তিনি তালবাহানা শুরু করেন। গত ৩১ আগস্ট তিনি ওই নারীকে ফের ধর্ষণ করেন। এক পর্যায়ে ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ওই নারী রাজশাহীর শাহমাখদুম থানায় একটি মামলা করেন। অভিযোগ পেয়ে রবিবার র‌্যাব-৭ চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে বোরহানকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা