× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে নরসুন্দা নদী বাঁচাতে মানববন্ধন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৪ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৭ পিএম

কিশোরগঞ্জের নরসুন্দা নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রবা ফটো

কিশোরগঞ্জের নরসুন্দা নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রবা ফটো

কিশোরগঞ্জে নরসুন্দা নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) উদ্যোগে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল- ‘জীবন্ত সত্ত্বা যারা দূষিত করে তারা অপরাধী’।

কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শরীফ সাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শহিদুল ইসলাম রুবেল, টিআইবির আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুল আলম, পরমের সদস্য আব্দুল খালেক, তানভীর আহমেদ, মো. জুবায়ের, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ শাখার সদস্য জাহাঙ্গীর আলম, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, শিল্পী আবুল কালাম, প্রমুখ।

বক্তারা সিএস রেকর্ড অনুযায়ী নরসুন্দা নদীর সীমানা চিহ্নিত করা, নদীর প্রবাহ ফিরিয়ে আনা এবং নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবি জানান।

মানববন্ধন সঞ্চালনা করেন বাপা কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, পরিবেশ আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা