× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৪ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৬ পিএম

রোয়াংছড়ি থানা, বান্দরবান। প্রবা ফটো

রোয়াংছড়ি থানা, বান্দরবান। প্রবা ফটো

বান্দরবানের রোয়াংছড়িতে ক্যথুইপ্রু মারমা নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২নম্বর তারাছা ইউনিয়নের নোয়াপাড়ার লতাঝিড়ি (বৈক্ষ্যং) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ক্যথুইপ্রু মারমা ওই এলাকার ক্যবাইং মারমা’র ছেলে। এ ঘটনায় মংরে মারমা নামে এক যুবককে সন্দেহ করা হয়। মংরে মারমা একই এলাকার মেদোশে মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ক্যথুইপ্রু মারমা ও মংরে মারমা দুজনেই একে অপরের বন্ধু। তারা সম্পর্কে মংরের মারমার বোন জামাই ক্যথুইপ্রু মারমা। গতকাল সন্ধ্যায় মংরে মারমা ও ক্যথুইপ্রু  মারমা মদ খাওয়ার জন্য পাশ্ববর্তী পাহাড়ের খামার বাড়িতে যায়। রাতে ক্যথুইপ্রু ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। পরে  আজ সোমবার সকালে লতাঝিড়ি এলাকার একটি খামার বাড়িতে বস্তাবন্দি অবস্থায় ক্যথুইপ্রু’র মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এই ঘটনার পর থেকে মংরে মারমাকে খুঁজে না পাওয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটির জেরে মংরে মারমা ক্যথুইপ্রু মারমাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

২নম্বর তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা স্থানীয়দের বরাতে জানান, মংরে মারমা নামে এক যুবক তার বন্ধু ক্যথুইপ্রু মারমাকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি।বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা বের করবে। এ ঘটনার পর থেকে মংরে মারমা পলাতক রয়েছেন।

ওসি আবদুল মান্নান বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় এখনও আনা হয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে হত্যার আসল কারণ বের করা হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা