× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বর্তমানে দেশের রাজনীতিতে সংকট চলছে’

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৮ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪০ পিএম

পটুয়াখালী জেলা জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন। ছবি : সংগৃহীত

পটুয়াখালী জেলা জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন। ছবি : সংগৃহীত

বর্তমানে দেশের রাজনীতিতে সংকট চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ সভাপতি আল মামুন। 

রবিবার (২৪ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আল মামুন বলেন, ‘সারাদেশে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের হল দখল করে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করা হচ্ছে। সরকার দলীয় মিছিলে না গেলে হল থেকে বের করে দেওয়া হচ্ছে ও পিটিয়ে আহত করা হচ্ছে। এটা একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। এ দেশ আমাদের সবার, আমরা আজ আমাদের ভোটের অধিকার হারিয়ে ফেলেছি। তা ফিরিয়ে আনতে হবে।’ 

জাতীয় ছাত্র সমাজ বরিশাল বিভাগীয় আহ্বায়ক সোহাগ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির পটুয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাফর উল্যাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, মিরাজুল হক মিন্টু, কামরুজ্জামান টিপু, জাকির মাহমুদ সেলিম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সহসাধারণ সম্পাদক নাইম তালুকদার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগ্যান, পাঠচক্র বিষয়ক সম্পাদক জাহিদ হাওলাদার, পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি তরিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য তুষার প্রধান, ওসমান গনিসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা