× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২২ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৩ পিএম

ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। প্রবা ফটো

ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। প্রবা ফটো

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়। 

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আবু রাসেলের কাছে মনোনয়নপত্র জমা দেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এ আসনে প্রার্থী হিসাবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র উত্তোলন করলেও তারা মনোনয়নপত্র জমা দেননি।

এ আসন থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন ১৭ জন। কিন্ত শেষ পর্যন্ত সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে কোনো প্রার্থী আর মনোনয়নপত্র জমা দেননি। ফলে একমাত্র প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দিতায় ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারি নির্বাচিত হন।

৩০ আগস্ট সকাল ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা