× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের আগে দুশ্চিন্তায় মার্কিনিরা ভিসানীতি প্রয়োগ করেছে : মেনন

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৮ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৪ পিএম

স্মরণসভায় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। প্রবা ফটো

স্মরণসভায় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। প্রবা ফটো

নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় মার্কিনিরা ভিসানীতি প্রয়োগ করেছে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, 'এই ভিসানীতি প্রয়োগ ঝিকে মেরে বউকে দেখানোর সামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়, ইন্দোপ্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে।' 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে লালপুরের আখচাষী নেতা শহীদ আব্দুস সালামের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

এ দেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখানো যায়নি উল্লেখ করে মেনন বলেন, কারও হুকুম জারিতে নয়, এ দেশের মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছেন। দেশের জনগণই শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, শহীদ কমরেড আব্দুস সালাম আখচাষী, শ্রমজীবি মানুষের প্রাণের নেতা ছিলেন। তার অসমাপ্ত কাজ শেষ করতে লড়াই চালিয়ে যেতে হবে। আখচাষীদের মৌলিক অধিকারে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। চাষীদের আখের বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান মেনন।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য নুর আহমেদ বকুল, কেন্দ্রীয় নেতা পিয়ারুল ইসলাম, অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, শহীদ আব্দুস সালামের ছোট ভাই শ্রমিক নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা