বগুড়া অফিস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০১ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১১ পিএম
প্রতীকী ছবি
বগুড়ায় গলায় ওড়না পেঁচানো এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম রহিমা খাতুন। সে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, রহিমা খাতুন রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘুমাতে যায়। আনুমানিক রাত ১২টার দিকে তার মা ঘরের দরজায় ডাকাডাকি করলে কোনো সাড়া দেয় না। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো মরদেহ দেখতে পান। চিৎকার শুনে স্থানীয়রা এসে রহিমা খাতুনকে নিচে নামান।
তিনি আরও বলেন, গত রাতে রহিমা খাতুন মারা গেলেও শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে পুলিশকে জানায়। এ ছাড়া লাশটি নিজেরাই নামিয়েছিল। আমরা জানতে পেরেছি তার পিতা-মাতার মধ্যে কলহ ছিল। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।