× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

চাটখিল (নোয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১০ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৮ পিএম

মোহাম্মদ রনি। প্রবা ফটো

মোহাম্মদ রনি। প্রবা ফটো

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস পাওয়া যায়।

নিহত মোহাম্মদ রনি পলোয়ান চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের শাহজাহানের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।     

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এক নারী বাগানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে রনির স্বজনরা মরদেহ শনাক্ত করে। 

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনও জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা