বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০১ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৫ পিএম
আখক্ষেত থেকে এক বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
নাটোরের বাগাতিপাড়ায় আখক্ষেত থেকে এক বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিহারকোল বাজারসংলগ্ন মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই বাদাম বিক্রেতার নাম তপন কুমার। তিনি লালপুর উপজেলার চংধুপইল গ্রামের বাসিন্দা।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের বরাতে ওসি জানান, বৃহস্পতিবার রাতে চা খাওয়ার কথা বলে দোকানে যায়। পরে আর ফিরে আসেনি। খোঁজাখুজি করে না পেয়ে শুক্রবার সকালে বাগাতিপাড়া থানায় জিডি করে তার পরিবার। দুপুরে ওই আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।