× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে ভ্যানের ধাক্কায় শিশু নিহত

রংপুর ব্যুরো

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২ ১৪:৪৩ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২২ ১৬:২৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

রংপুরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় রিয়া মনি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয় দুজন।

বদরগঞ্জ উপজেলার ওসমানপুর ইউনিয়নের মোল্লাপাড়ায় সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

বদরগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে রিয়া মনি বাড়ির পাশে মোল্লাপাড়ায় আরবি পড়তে যায়। পরে বাড়ি ফেরার পথে তিন বান্ধবী রাস্তা পারের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে একটি ভ্যান রিয়া মনিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক ও এক ভ্যান আরোহী আহত হন। স্থানীয়রা রিয়াকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই হাবিবুর। 

প্রবা/ইউরি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা