× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষি কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪০ এএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:২০ এএম

ডাম্প ট্রাকের চাকার নিচে পড়ে মোটরসাইকেল আরোহী এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। প্রবা ফটো

ডাম্প ট্রাকের চাকার নিচে পড়ে মোটরসাইকেল আরোহী এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। প্রবা ফটো

সাতক্ষীরায় ডাম্প ট্রাকের চাকার নিচে পড়ে মোটরসাইকেল আরোহী এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীলকণ্ঠ সরকার খুলনার ডুমুরিয়া উপজেলার বিশ্বনাথ সরকারের ছেলে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্লাবনী সরকার।

প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন জানান, নীলকণ্ঠ সরকার মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। ত্রিশমাইল পৌঁছানোর পর মোটরসাইকেলের চাকা পিছলে তিনি পড়ে যান। এ সময় তার পেছনে থাকা একটি ডাম্প ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পাটকেলঘাটা থানায় রাখা হয়েছে। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা