× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে রেললাইনের পাশ থেকে যুবতীর মরদেহ উদ্ধার

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪২ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোর রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে যশোর সদর উপজেলার সাতমাইল আফিল ফুয়েল পাম্পের ১০০ গজ দূরে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক প্রতিদিনের বাংলাদেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশ ফাঁড়ির মিজানুর রহমান জানান, নিহতের পরনে লাল রঙের সেলোয়ার কামিজ ছিল। স্থানীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এটা পরিকল্পিত হত্যা, নাকি আত্মহত্যা সে বিষয়ে অনুসন্ধান চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রেনের ভেতর থেকে কেউ তাকে ফেলে দিয়েছে। তার মুখ, মাথা থেঁতলে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা