× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধিপত্য বিস্তার নিয়ে খুন হন ছাত্রলীগকর্মী মনা : পাবনা পুলিশ সুপার

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৫ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৬ পিএম

ছাত্রলীগকর্মী মনাকে হত্যার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

ছাত্রলীগকর্মী মনাকে হত্যার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু ব্যবসার আধিপত্য বিস্তারকে ঘিরে ছাত্রলীগ নেতা তাফসির আহমেদ মনাকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি। তিনি বলেন, এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে জিগাতলা এলাকায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম এবং তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

নিহত তাফসির আহমেদ মনা উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর পাকা রাস্তা মোড় এলাকার বাসিন্দা। তিনি পাকশী ইউনিয়ন শাখা ছাত্রলীগের কর্মী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঈশ্বরদীর নতুন রূপপুরের মো. মানিক, সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামের ফসিউল আলম অনিক, নতুন রূপপুরের রূপপুর পাড়ার মো. চমন, চর সাহাপুর গ্রামের শাহিন সরদার, নতুন রূপপুরের মো. রাজিব, চর রূপপুর পশ্চিমপাড়ার আরিফুল ইসলাম, সলিমপুরের মো. অবুঝ, চররূপপুরের মনিরুল ইসলাম, লক্ষীকুন্ডার মাহফুজুর রহমান কালা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৭ জুন রাতে লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এমপি মার্কেটে ইকবালের অফিসে আড্ডা দেয় মনা। আড্ডা দেওয়া অবস্থায় রাত ১০টার দিকে তিনজন অজ্ঞাত ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের অ্যাপ্রোন ও হেলমেট পড়ে মোটরসাইকেল করে এসে মনাকে ৫/৬ রাউন্ড গুলি করে এবং মনার মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে দুদিন পর ঈশ্বরদী থানায় একটি অজ্ঞাতপরিচয়ে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. অনিককে আটক করে পুলিশ। পরে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এবং তার দেওয়া তথ্যমতে বাকি আসামিদের তথ্য ও প্রযুক্তির সাহায্যে ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া এবং পাবনার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে জিগাতলা এলাকায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম এবং তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের সঙ্গে নিহত মনার পরিবারের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। পদ্মা নদীর বালু ব্যবসার আধিপত্য বিস্তারকে ঘিরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আসামিদের মধ্যে অবুঝের বিরুদ্ধে পাঁচটি, কালার বিরুদ্ধে চারটি, মানিকের বিরুদ্ধে ১১টি, চমনের বিরুদ্ধে ১০টি, অনিকের বিরুদ্ধে পাঁচটি, রাজিবের বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ঈশ্বরদীর ওসি অরবিন্দ সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা