× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ দিয়ে সব হবে না, আমাদের জাগতে হবে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৪ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪১ পিএম

সমাবেশে বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। প্রবা ফটো

সমাবেশে বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। প্রবা ফটো

নারায়ণগঞ্জে সবমিলিয়ে ১৮০০ কিংবা ২২০০ পুলিশ আছে জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমরা যদি মনে করি এই পুলিশ দিয়ে সব সমস্যার সমাধান হবে; উনারা তো ফেরেশতা না। তারা তো পারবে না।

তিনি বলেন, ‘আমাদের ঘুম থেকে উঠতে হবে। আমাদের জাগতে হবে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সভাপতিত্ব করেন বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

শামীম ওসমান বলেন, আমি প্রথম যখন পার্লামেন্টে গিয়েছি; তখনই ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) প্রকল্প নিয়ে কথা বলেছি। আমি বলতে বলতে এক পর্যায়ে বললাম, এটা করে দেবেন নয়তো পদত্যাগ করব। তখন প্রধানমন্ত্রী এটা করে দিতে বললেন। আজ সেটার কাজ সেনাবাহিনী করছে।  

তিনি বলেন, ‘এখানে সব ব্যবসায়ী আছেন। ব্যবসায়ীরা মানুষের জন্য কাজ করেন। দেশ এগিয়ে যাচ্ছে আপনাদের জন্য। সারা পৃথিবীতে আমাদের সম্মান বৃদ্ধি পেয়েছে জাতির পিতার কন্যার নেতৃত্বে; এটা সবাই বোঝে। আমাদের অনেক উন্নয়ন কাজ হচ্ছে। এখানে পলিটেকনিক্যাল স্কুল হচ্ছে, পাঁচশ শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে। আরও অনেক কাজ হবে। এতে শুধু নারায়ণগঞ্জ নয়, উত্তরাঞ্চলের মানুষ এখান থেকে সুবিধা পাবে।’

পরে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় বিকালে শামীম ওসমানের সভাপতিত্বে ‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ স্লোগানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সমাবেশে শামীম ওসমান বলেন, ‘মাথা উঁচু করে যখন আমরা দাঁড়িয়ে গিয়েছি তখন পৃথিবীর বড় বড় শকুনদের চোখ পড়েছে। জানি ওনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আঘাত করার চেষ্টা করা হবে। কিছু হবে না। ২১ বার আঘাত করা হয়েছিল। মরেন নাই। ওই ইবলিসরা ওইটাও বুঝে না। রাখে আল্লাহ মারে কে।’

তিনি বলেন, ‘আমাদের মারলে কারও কাছে বিচার দেব না। আমাদের পুলিশ দরকার নাই। কিন্তু নারায়ণগঞ্জে আমাদের আশ্রয়ে-প্রশ্রয়ে কিছু মোশতাক আছে। তারা যদি ভাবেন ভালো থাকবেন, সুখে থাকবেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কি না। আজকে ভাইয়ের (স্বরাষ্ট্রমন্ত্রী) দোয়ায় বলতে চাই, আমি থাকবো কী, থাকবো না, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা