রাজশাহী অফিস
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:২০ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৭ পিএম
আবুল কালাম। প্রবা ফটো
পাবনার ঈশ্বরদী উপজেলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে
বহনকারী ট্রেনে হামলা, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
আবুল কালাম মারা গেছেন।
শনিবার
(১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে আবুল কালাম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পাবনা জেলার ঈশ্বরর্দী উপজেলার মুক্তিতলা গ্রামের
মো. জুয়েলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন। তিনি জানান,
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেলার নিজাম উদ্দিন আরও জানান, সকালে আবুল কালাম অসুস্থ অনুভব করলে তাকে দ্রুত রামেক হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুর ২টা ৫০ মিনিটে তিনি মরা যান। হাসপাতালের দেওয়া তথ্য মতে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।