× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত‍্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৮ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫০ পিএম

মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত‍্যু

হবিগঞ্জের মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত‍্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার চার বছর বয়সি মেয়ে ফাতেমা ও ইটাখোলা গ্রামের রুবেশ দেবনাথের দুই বছর বয়সি মেয়ে নিলিমা দেবনাথ।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার সঞ্জয় বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু ফাতেমা বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু নিলিমা দেবনাথও বাড়ির পাশের একটি পুকুরে ডুবে মারা যায়।

সঞ্জয় বণিক জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা