× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুর-২ আসন

আওয়ামী লীগ নেতা জামাল মিয়ার ব্যাপক গণসংযোগ

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৩ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৬ পিএম

গণসংযোগ শুরু করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। প্রবা ফটো

গণসংযোগ শুরু করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

গত কয়েকদিন ধরে তিনি নগরকান্দা ও সালথা উপজেলার ১৭টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে জনগণের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরছেন। একই সঙ্গে নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের আহ্বান জানাচ্ছেন।

প্রচারণার অংশ হিসেবে জামাল হোসেন মিয়া গত শুক্রবার সকালে তার বাবা তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। একই দিন ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিন উদ্দিন মাস্টার ও আওয়ামী লীগের প্রয়াত ২৭ জন নেতার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্বলিত লিফলেট বিতরণ করছেন জামাল হোসেন মিয়া । প্রবা ফটো

পরে জামাল হোসেন মিয়া নেতাকর্মীদের সাথে নিয়ে সালথা ও নগরকান্দা উপজেলার প্রত্যন্ত গ্রামের হাট-বাজার মাদ্রাসা, আশ্রয়ন প্রকল্প ঘুরে শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন। প্রচারণার অংশ হিসাবে একাধিক স্থানে করেন পথসভাও। এসব সভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তারা জামাল হোসেন মিয়াকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী করতে স্লোগান দেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, জামাল হোসেন মিয়া আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত কর্মী। তিনি এলাকার মানুষের নানা উন্নয়নে কাজ করেছেন। রয়েছেন অসহায় ও দরিদ্র মানুষের পাশে। আসন্ন সংসদ নির্বাচনে তাকে নৌকা প্রতীক দিতে শেখ হাসিনার কাছে আর্জি জানান তারা।

অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, আওয়ামী লীগের পরীক্ষিত ত্যাগী প্রয়াত নেতাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। এলাকার মানুষের সুখে দুঃখে সব সময় পাশে রয়েছি। আগামীতেও থাকব। আওয়ামী লীগকে সুসংগঠিত করতে প্রচুর কাজ করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের জীবন বাজী রেখে আগলে রেখেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব বলে প্রত্যাশা করছি।

জামাল হোসেন মিয়ার সফরসঙ্গী ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মোল্যা, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, নগরকান্দা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, নগরকান্দা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা আক্তার, যুব মহিলা লীগের সভাপতি রিক্তা আক্তার ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা, সালথা ঊপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আক্কাস মেম্বার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা