× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেল ও বাঁশবোঝাই ভ্যানের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৫ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে বাঁশবোঝাই ভ্যানের মুখোমুখি মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিবগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম, খালিদ হাসান বিশ্বাস। তিনি খুলনার ডুমুরিয়া থানার পাকুরিয়া গ্রামের বাসিন্দা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহামম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে খালিদ হাসান বিশ্বাস খুলনা যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা বাঁশবোঝাই একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে খালিদ হাসান ঘটনাস্থলে মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা