× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিক্ষুক নারীর বয়স্ক ভাতার টাকা তোলেন ইউপি সদস্যের ছেলে

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৫ পিএম

৯৩ বছর বয়সি প্রতিবন্ধী সহিরন বেওয়া। প্রবা ফটো

৯৩ বছর বয়সি প্রতিবন্ধী সহিরন বেওয়া। প্রবা ফটো

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী এক নারীর বয়স্ক ভাতার টাকা গোপনে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেনের ছেলে শাকিলের বিরুদ্ধে। ২০২০ সালের জুন থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি বছরের আত্মসাৎ করা টাকা ফেরতের আশায় সমাজসেবা কার্যালয়ে অভিযোগ করেছেন ৯৩ বছর বয়সি প্রতিবন্ধী সহিরন বেওয়া।

সহিরন বেওয়া ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মুনিরউদ্দীনের স্ত্রী। বাড়ি বাড়ি ভিক্ষা করে তার সংসার চলে। জানা যায়, বাকপ্রতিবন্ধী বৃদ্ধ সহিরন বেওয়ার স্বামী মারা গেছেন অনেক আগে। একমাত্র ছেলেকে নিয়ে অন্যের জায়গায় ঝুপড়িঘর বানিয়ে বসবাস করেন। বেশ কয়েক বছর আগে বয়স্ক ভাতার কার্ড হয়েছিল। ২০২০ সালের জুন মাস পর্যন্ত ব্যাংকের মাধ্যমে টাকাও পেয়েছেন। এরপর মোবাইল ফোনে ভাতা দেওয়া শুরু হওয়ার পর থেকেই আর তিনি কোনো টাকা পাননি।

এদিকে দীর্ঘদিন টাকা না পেয়ে প্রতিবন্ধী সহিরন বেওয়া ইউপি সদস্য ফারুকের সঙ্গে যোগাযোগ করলে কার্ডটি নষ্ট হয়ে গেছে বলে জানিয়ে দেন তিনি। সম্প্রতি উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে সহিরন জানতে পারেন তার কার্ড নষ্ট হয়নি বরং টাকা যাচ্ছে ইউপি সদস্য ফারুক হোসেনের ছেলে শাকিলের মোবাইল ফোনের অ্যাকাউন্টে। পরে সমাজসেবা অফিসে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন সহিরন বেওয়া।

সহিরন বেওয়া বলেন, ‘মেম্বার মোর কাছ থেকে সই নেয় ২০২০ সালত পরে মুই আর কোনো টাকা পাউনি পরে মেম্বার কহিল মোর কার্ডখান নষ্ট হইছে। মুই আর কোন কথা না কহে চলে আসিছু। পরে শুনিনু মোর নামে টাকা আসেছে। তিন বছর ধরে টাকা তুলে নেছে মেম্বারের বেটা শাকিল। মোর টাকা মুই ফেরত চাহাছু। মোর স্বামী না একটা বেটা তাও প্রতিবন্ধী। মানুষের জমিতে ঘর করে আছু।’

এ বিষয়ে ইউপি সদস্য ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘আমরা চার দিন আগে সহিরন বেওয়ার অভিযোগটি পেয়েছি। তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা