× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রকে হত্যার পর ব্রিজ থেকে ফেলে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৭ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৪ পিএম

কুমিল্লায় স্কুল ছাত্রকে হত্যার পর ব্রিজ থেকে ফেলে দেওয়ার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

কুমিল্লায় স্কুল ছাত্রকে হত্যার পর ব্রিজ থেকে ফেলে দেওয়ার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

কুমিল্লায় চতুর্থ শ্রেণির এক ছাত্রকে হত্যার পর মরদেহ ব্রিজ থেকে ফেলে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) র‍্যাব-১১ কুমিল্লা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলম। 

মৃত মো. রিহান কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়ার একমাত্র ছেলে। সে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত।

গ্রেপ্তার আসামিরা হলেন, কুমিল্লা নগরীর সুজানগর এলাকার সুজন মিয়ার ছেলে ইমরান, সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের খালেক মিয়ার ছেলে মোস্তফা ও মো. রুবেল।

র‍্যাব কর্মকর্তা মুনিরুল আলম জানান, গত ১০ সেপ্টেম্বর রিহান স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয়। ওই রাতেই নরসিংদীর রায়পুরা থানা এলাকার মেঘনা নদীর খাইল্লারচরে রিহানকে পানিতে ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপর ওই শিশুর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা নরসিংদী গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

কোম্পানি অধিনায়ক মুনিরুল আলম আরও বলেন, ‘প্রাথমিক অনুসন্ধান ও এজাহার বিশ্লেষণ করে জানা গেছে, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রিহানকে অপহরণ করে হত্যা করা হয়েছে। পরে মরদেহ গুম করতে নরসিংদী জেলার ভৈরব ব্রিজের ওপর থেকে ফেলে দেওয়া হয়। শুক্রবার দুপুরে আসামিদের নরসিংদীর রায়পুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা