× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজারে খাল থেকে অটোচালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৬ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২২ পিএম

আড়াইহাজার থানা। প্রবা ফটো

আড়াইহাজার থানা। প্রবা ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাইফুল ইসলাম বাপ্পি নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার নয়ানাবাদ ভাঙা ব্রিজ এলাকা থেকে বাপ্পির মরদেহ উদ্ধার করা হয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বাপ্পি উপজেলার উলুকান্দি পূর্ব পাড়া এলাকার খোকন মিয়ার ছেলে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, বুধবার বাপ্পি নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি। পরে তার বাবা বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিতভাবে সাধারণ ডায়েরি করেন। ওই দিন রাতে নয়ানাবাদ এলাকার ভাঙা ব্রিজসংলগ্ন খালের পানিতে ভাসমান অবস্থায় সাইফুল ইসলাম বাপ্পির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বাপ্পির বাবা-মা ও স্বজনরা থানায় এসে মরদেহ শনাক্ত করে। 

ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বাপ্পির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বাপ্পিকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা দুর্বৃত্তরা নিয়ে গেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা