× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মার ১৭ কেজির পাঙাশ, সাড়ে ২৫ হাজারে বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৩ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৪ পিএম

পদ্মার ১৭ কেজির ওজনের পাঙাশ মাছ। প্রবা ফটো

পদ্মার ১৭ কেজির ওজনের পাঙাশ মাছ। প্রবা ফটো

রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ কেজির ওজনের একটি পাঙাশ মাছ ২৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দৌলতদিয়া ফেরিঘাটে বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যবসায়ী মাছটি ২৩ হাজার ৮০০ টাকায় কিনে সাড়ে ২৫ হাজারে বিক্রি করেন।

জেলে জামাল হালদার বলেন, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলি। বেলা ১১টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখি বড় একটি পাঙাশ মাছ। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে আনু খাঁর আড়তে নিলামে তুললে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন। 

চাঁদনী-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা জানান, বড় পাঙাশ পাওয়ার খবর পেয়ে আড়তে যাই। মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৩ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা