× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৫ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১০ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়া চর এলাকা থেকে গত বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসব তথ্য জানিয়েছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী।

ওসি আরও বলেন, ‘স্থানীয়রা বিকাল ৪টার দিকে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে লাল-সাদা চেক শার্ট ও প্যান্ট ছিল। শরীরসহ মুখমণ্ডল পচে লাশ বিকৃত হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘এখনও পর্যন্ত উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় মেলেনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা