× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করায় জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪০ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪২ পিএম

ঔষধ দোকানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

ঔষধ দোকানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

নারায়ণগঞ্জে জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) সামনে ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রির দায়ে এক ঔষধ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে চালিয়ে ‘ফার্মেসী পয়েন্ট’ দোকানিকে এ জরিমানা করেন। 

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ক্যাব’র নারায়ণগঞ্জ যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের একটি টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক আজকে সারাদেশে ফার্মেসীতে অভিযান চালানোর নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে ভিক্টোরিয়া হাসপাতালের সামনে ঔষধের দোকান মনিটরিং করার সময় ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করার অপরাধে ‘ফার্মেসী পয়েন্ট’ নামে একটি ঔষধের দোকানিকে জরিমানা করা হয়। 

তিনি আরও বলেন, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার টিমের উপস্থিতি টের পেয়ে প্রত্যেকটি ফার্মেসী গায়ের মূল্যে স্যালাইন বিক্রি করা শুরু করেন। অভিযান চলাকালে ফার্মেসী মালিকদের অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা