× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কয়রায় এলাকাবাসীদের স্বেচ্ছাশ্রমে রিংবাঁধ নির্মাণ

কয়রা (খুলনা) সংবাদদাতা

প্রকাশ : ১৮ জুলাই ২০২২ ১৯:১৭ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২২ ১৯:২৯ পিএম

রিংবাঁধ নির্মাণে এলাকাবাসী

রিংবাঁধ নির্মাণে এলাকাবাসী

খুলনার কয়রায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বেড়িবাঁধে স্বেচ্ছাশ্রমে রিংবাঁধ নির্মাণ সম্পন্ন করেছে এলাকাবাসী

গতকাল সোমবার কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে সকালের ভাটি থেকে দুপুরের জোয়ার পর্যন্ত এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করে রিংবাঁধের নির্মাণ কাজ সম্পন্ন করেন।

স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা আবুল কালাম গাজী বলেন, আমাদের ঘর বাড়ি রক্ষা করতে আজ সকাল থেকে এলাকাবাসীর চেষ্টায় রিংবাঁধ সম্পন্ন হয়েছে।

উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, নদী ভাঙন যেন কয়রার মানুষের পিছু ছাড়ছে না। যখনই কয়রার মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ঠিক তখন আবার কোন না কোন জায়গায় নদী ভাঙন দেখা দেয়। প্রাথমিকভাবে রিংবাঁধ দিয়ে পানি আটকাতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার (১৭ জুলাই) ভোররাতে কপোতাক্ষ নদীর ভাটির টানে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের (১৪/১) বোল্ডারের বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রামের প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ হয় ঘরবাড়িসহ দুই হাজার বিঘা মাছের ঘের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা