ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৯ পিএম
আক্তার হোসেন শেখ। সংগৃহীত ফটো
কারাবন্দী
স্বামীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার বিনিময়ে নারী দর্শনার্থীকে কুপ্রস্তাব ও অশালীন
আচরণের অভিযোগে ঝালকাঠি জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলার) আক্তার হোসেন শেখকে স্ট্যান্ড
রিলিজ করে বরিশাল কারা উপ-মহাপরিদর্শকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
কারা
মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আক্তার
হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ঝালকাঠির কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) মিলন চাকমা বিষয়টি নিশ্চিত করে
বলেন, জেলারকে স্ট্যান্ড রিলিজ করে ঝালকাঠি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য,
গত ৩১ আগস্ট কারা অধিদপ্তরের মহাপরিচালক, বরিশালের ডিআইজি প্রিজন ও ঝালকাঠির জেলা
প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই নারী।
অভিযোগ
সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী একটি মামলায় ২৯ জুলাই থেকে ঝালকাঠি জেলা কারাগারে
বন্দী আছেন। তার সঙ্গে দেখা করার জন্য অসংখ্যবার জেল গেটে গেলেও দেখা করতে পারিনি।
পরে জেলের এক কর্মচারীর পরামর্শে জেলার আক্তার হোসেন শেখের সরকারি নম্বরে ফোন করে স্বামীর
সঙ্গে দেখা করার বিষয়টি জানায়।
পরবর্তী
সময়ে তিনি (জেলার) তার স্বামীর সঙ্গে দেখার ব্যবস্থা না করিয়ে ফোনে কথা বলার ব্যবস্থা
করে দিয়ে তার ব্যক্তিগত মোবাইল নম্বর চেয়ে নেন। এরপর থেকে জেলার বিভিন্ন সময় ওই নারীকে
কল করে কথা বলতেন।
তিনি তার স্বামীর সঙ্গে দেখা করে দেওয়ার আশ্বাস দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল দিয়ে নানা ধরনের কথা বলে সময় কাটাতেন। এক পর্যায়ে তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তার স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি স্বামীকে জেলের ভেতরে শাস্তি দেবেন বলেও ভয়ভীতি দেখান।