× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে বালুচাপায় চাতাল মালিকের ভাইসহ নিহত ৩

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩০ এএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২১ পিএম

চাতাল থেকে বালুর স্তূপ পড়ে তিনজনের মৃত্যু হয়। প্রবা ফটো

চাতাল থেকে বালুর স্তূপ পড়ে তিনজনের মৃত্যু হয়। প্রবা ফটো

রাজবাড়ী সদর উপজেলায় বালুর নিচে চাপা পড়ে চাতাল মালিকের ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের বালির চাতালে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন চাতাল মালিক হান্নানের বড় ভাই আবদুর রহিম শেখ, ভেকুচালক মারুফ শেখ ও ট্রাকচালক মো. রিমন আলী।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জৌকুড়া ঘাট এলাকার সিদ্দিকের বাড়ির পাশে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল রয়েছে। ওই চাতাল থেকে নিয়মিতভাবে বালু বিক্রি করা হয়। মঙ্গলবার রাতে চাতালের ওপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তি করা হয়। ট্রাকে বালু ভর্তি করা শেষে চাতাল মালিক হান্নানের ভাই আবদুর রহিম, ভেকুচালক মারুফ ও ট্রাকচালক রিমন ট্রাকের চাকার নিচে আটকে থাকা বালু সরানোর কাজ করছিলেন। সে সময় ৫০-৬০ ফুট ওপর থেকে বালুর স্তূপ তাদের ওপর পড়ে। স্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা