× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের পিলার ধসে শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪০ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের পিলার ধসে মো. আব্দুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই এলাকার শরিফুলের ছেলে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় মিজমিজি পাইনাদী নতুন মহল্লায় এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক। 

পরিদর্শক মোজাম্মেল হক বলেন, নির্মাণাধীন ১০ তলা ভবনের ৮ তলার পিলার ধসে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে গিয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুর পরিবার যদি চায় তাহলে আমরা মামলা নেব।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা