× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্রেস ডিজাইনারস লিমিটেডের এমডিসহ ৫ মালিকের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০:০০ পিএম

ড্রেস ডিজাইনারস লিমিটেডের এমডিসহ ৫ মালিকের বিরুদ্ধে পরোয়ানা

আদালতের আদেশ মোতাবেক পাসপোর্টসহ আদালতে হাজির না হওয়ায় পাঁচ ঋণ খেলাপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ইস্টার্ন ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার দায়ের করা ঋণ খেলাপি মামলায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ এ তথ্য জানিয়েছেন।

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ব্যাংক কর্তৃপক্ষ আদালতে আবেদন করেন। ওই আবেদনের ওপর আজ শুনানি হয়। শুনানি শেষে আদালত ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ঋণ খেলাপি ব্যবসায়ীরা হলেন- ড্রেস ডিজাইনারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাজ্জাকুল হায়দার, চেয়ারম্যান লোকমান চৌধুরী, পরিচালক মোহাম্মদ আলী ইমাম, পরিচালক হাসিনা বেগম এবং সাবেক পরিচালক মোহাম্মাদ আলী।

আসামিদের কাছে ব্যাংকের ঋণ ২২ কোটি ৭০ লাখ টাকা।

আদালতের আদেশে বলা হয়, বিবাদীগণ ইচ্ছাকৃত ঋণ খেলাপি। বাংলাদেশ ব্যাংকের সুদ মওকুফ সুবিধার আওতায় বিবাদীগণ তাদের দায় পরিশোধ না করে মামলা নিস্পত্তি বিলম্বিত করার জন্য অপকৌশল গ্রহণ করেছেন। ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক না থাকায় বিবাদীগণ দেশত্যাগ করার সুযোগ পেলে সম্ভাব্য ডিক্রিকৃত টাকা আদায় অনিশ্চিত হয়ে পড়বে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা