× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিনোম সিকুয়েন্সিংয়ে প্রশিক্ষণ নিচ্ছেন ১৯ দেশের প্রতিনিধি

সাভার প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২২ পিএম

জিনোম সিকুয়েন্সিংয়ে প্রশিক্ষণ নিচ্ছেন ১৯ দেশের প্রতিনিধি

সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনিস্টিটিউটে (বিএলআরআই) বাংলাদেশসহ ১৯টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে নেক্সট জিনোম সিকুয়েন্সিংয়ের উপর পাঁচ দিনের প্রশিক্ষণ কোর্স চলছে। 

বিএলআরআইর প্রাণিস্বাস্থ্য গবেষণা বিভাগের অডিটোরিয়ামে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে শুরু হয় তৃতীয় দিনের কার্যক্রম। পাঁচ দিনের এই প্রশিক্ষণ চলবে বৃহ্স্পতিবার পর্যন্ত। প্রশিক্ষণটি প্রাণিসম্পদের জুনোটিক ও আন্তঃসীমান্তীয় রোগসমূহ প্রতিরোধবিষয়ক গবেষণা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিএলআরআই মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন।

প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বাংলাদেশের ৪ জনসহ কাতার, ব্রুনাই, ওমান, জর্ডান, নেপাল, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, শ্রীলঙ্কা, ইরাক, ইরান, ইন্দোনেশিয়াসহ ১৮টি দেশের ২৬ জন।

বিএলআরআইয়ে অনুষ্ঠিত ‘রেজিওনাল ট্রেনিং কোর্স অন নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং ইউসিং ইলুমিনিয়া প্লাটফর্ম’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) ও ফুড অ্যান্ড অ্যাগ্রিকালাচার অগ্রানাইজেশনের (এফএও) যৌথ আয়োজনে অস্ট্রিয়া, বেলজিয়াম ও ইউকের তিনজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে এটি পরিচালনা করছেন বিএলআরআইয়ের প্রাণিস্বাস্থ্য গবেষণাা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুস সামাদ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ব্র্যাক সিডিএম সাভারে প্রশিক্ষণটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশীদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএইএর টেকনিক্যাল অফিসার ড. ইভানচু এবং সভাপতিত্ব করেন বিএলআরআইয়ের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন।

বিএলআরআই মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে আইএইএ এবং বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মলিকুলার পর্যায়ের এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা হাতে কলমে নমুন প্রস্তুত, জিনোমিক এক্সট্রাকশন, সিডিএনএ সিনথেসিসসহ ইলুমিনা নেক্সটসেক ২০০০ প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে নমুনা বিশ্লেষণ করে জিনোমিক ডাটা তৈরি করতে সক্ষম হবেন। জিনোমিক ডাটা প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ করে জীনগত বৈশিষ্ট্যায়নের কৌশল আয়ত্ব করতে পারবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা