× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধ : বাবা ও ভাইকে হত্যার দায়ে ফাঁসি

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৫ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫২ পিএম

দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত। প্রবা ফটো

দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত। প্রবা ফটো

দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছোট ভাইকে হত‍্যার দায়ে একজনকে মৃত‍্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২-এর বিচারক শ‍্যাম সুন্দর রায় এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। 

সাজা পাওয়া বাঞ্চারাম রায় সদর উপজেলার আমইর এলাকার বঙ্কিমচন্দ্র রায়ের ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটার (পিপিই) রবিউল ইসলাম রবি প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাতে তিনি জানান, জমি নিয়ে বাবা বঙ্কিমচন্দ্র রায় ও ছোট ভাই নোহারাম রায়ের সঙ্গে বিরোধ চলছিল বাঞ্চারাম রায়ের। বিরোধের জেরে ২০০৬ সালের ১৭ সেপ্টম্বর রাত ৯টার দিকে বাঞ্চারাম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবা বঙ্কিমচন্দ্র ও ছোট ভাই নোহারামকে হত‍্যা করে পালিয়ে যায়। 

এ ঘটনায় নিহত নোহারাম রায়ের স্ত্রী কুমুতী রানী রায় স্বামী এবং শ্বশুরকে হত‍্যার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে তাকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা। দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা