× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংগঠনে যুক্ত হয়েছি, কোনো রাজনৈতিক দলে নয় : মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নিয়ে হিরো আলম

বগুড়া অফিস

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৫ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৬ পিএম

হিরো আলম। ফাইল ছবি

হিরো আলম। ফাইল ছবি

একটা সংগঠনে যুক্ত হয়েছি কোনো রাজনৈতিক দলে নয় বলে জানিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে ফোনে প্রতিদিনের বাংলাদেশকে এ কথা বলেন তিনি। 

হিরো আলম বলেন, ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ একটা অরাজনৈতিক সংগঠন। আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেইনি। তবে জাতীয় সংসদ নির্বাচন করব একটি দলের হয়ে। সেটি কোনো দল তা এখনি বলতে পারছি না। ধীরে ধীরে জানানো হবে।’ 

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক পদ পেয়েছি। পরে সকালের দিকে আমরা জাতির পিতার পবিত্র সমাধি সৌধের উদ্দেশে রওনা হই। সেখানে বঙ্গবন্ধুর মাজার জেয়ারত করেছি এবং ফুলেল শ্রদ্ধা জানিয়েছি।’

হিরো আলম গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন। বিশেষ করে বগুড়া কাহালু-নন্দীগ্রাম উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন। সেখানে তিনি জয়ের দ্বারপ্রাপ্তে ছিলেন।

এ ছাড়া ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের আলোচনায় আসেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিবেন বলে ঘোষণা দিয়েছেন আলোচিত-সমালোচিত হিরো আলম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা