লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৪ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৭ পিএম
বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রবা ফটো
লক্ষ্মীপুর পুলিশের করা দুই মামলায় জামিন আবেদন নাকচ করে বিএনপির ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অন্যদিকে নাশকতার মামলায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের পৌর আমির ও শিবিরের সাবেক জেলা সেক্রেটারিসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক ফারহানা ভূঁইয়া ৭ জনকে ও বিকালে চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুমিনুল হাসান ৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে দুপুরে চুয়াডাঙ্গা শহরের পুরোনো জেলখানা এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল-মামুন এসব তথ্য নিশ্চিত করেন।
সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, ‘পুলিশের দুটি মামলায় ১৬ আসামি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় তারা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। বিচারক জামিন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল-মামুন, ‘জামায়াতের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।