× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় কলেজ শিক্ষক হত্যাকাণ্ডের হোতাসহ গ্রেপ্তার ২

বগুড়া অফিস

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৭ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০১ পিএম

মো. তন্ময় ওরফে সাব্বির ওরফে কিলার সাব্বির এবং আল-আমিন। প্রবা ফটো

মো. তন্ময় ওরফে সাব্বির ওরফে কিলার সাব্বির এবং আল-আমিন। প্রবা ফটো

বগুড়ায় কলেজ শিক্ষক শাহজালাল তালুকদার পারভেজ হত্যাকাণ্ডের হোতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১১ সেপ্টেম্বর) বগুড়া শহর এবং রাজশাহী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুজন হলেন- বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার মো. তন্ময় ওরফে সাব্বির ওরফে কিলার সাব্বির এবং শহরের কালিতলা শিববাট্টি এলাকার আল-আমিন। 

মীর মনির হোসেন বলেন, আসামিদের ধরতে র‍্যাবও অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, পারভেজ হত্যা মামলার হোতা কিলার সাব্বির রাজশাহীতে আত্মগোপন করেছে এবং আরেক আসামি আল-আমিন শহরের কালিতলা এলাকায় অবস্থান করছে। পরে আজ বেলা সোয়া ১১টার দিকে আল-আমিনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। পরে বেলা সোয়া ৩টার দিকে রাজশাহী সদর থানা এলাকা থেকে কিলার সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাবের এই কর্মকর্তার আরও বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তারা হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সিএনজিতে করে পালিয়ে যায়। প্রথমে ঢাকায় আত্মগোপন করলেও পরে রাজশাহীসহ বিভিন্ন স্থানে গিয়ে আত্মগোপন করে। তাদেরকে শাজাহানপুর থানায় হস্তান্তরের কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

গত ২ সেপ্টেম্বর সকালে কৈচর বিএম টেকনিক্যাল অ্যান্ড কারিগরি কলেজের প্রভাষক পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরের দিন পারভেজের স্ত্রী বাদী হয়ে বগুড়া শাজাহানপুর থানায় ইমন বাবু, কাউছার, দুলু মিয়া, আরিফ হোসেন, উজ্জ্বল, রোকসানা, গুলশানাসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা