শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৪ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৭ পিএম
শরণখোলায় দিনের বেলায় শিক্ষক দম্পতির বাসায় চুরি ঘটনা ঘটেছে। প্রবা ফটো
শরণখোলায় দিনের বেলায় শিক্ষক দম্পতির বাসায় চুরি ঘটনা ঘটেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে উত্তর কদমতলা গ্রামের এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সিদ্দিকুর রহমান উপজেলার ৪৬ নম্বর উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও তার স্ত্রী হাসি আক্তার উপজেলা পরিষদ ক্যাম্পাসের টিটি অ্যান্ড ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষক সিদ্দিকুর রহমান ও হাসি আক্তার জানান, তারা হাসপাতালের পেছনের কদমতলা গ্রামের আসাদুজ্জামানের বাড়ির দোতলায় একটি ফ্লাটে ভাড়া থাকেন। সকাল ৮টার দিকে তারা দুজনেই বিদ্যালয়ে চলে যান। বাসায় থাকা তাদের একমাত্র ছেলে কায়েস আরমান তাওহীদ বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। সেই সময় দোতলার ফ্লাটের আলমারীতে রাখা প্রায় আট ভরি স্বর্ণের অলঙ্কার নিয়ে যায় চোর।
ওসি মো. ইকরাম হোসেন বলেন, ‘চুরির খবর পেয়ে শিক্ষক দম্পতির বাসায় গিয়ে তথ্য সংগ্রহর করা হয়েছে। চোরচক্র দোতলার ফ্লাটের দরজার হ্যাসবোল কেটে বাসায় প্রবেশ করেছে। ভুক্তভোগীদের তথ্যমতে আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা। অন্যকোনো মালামাল নেয়নি। একই সময় চোরেরা বাড়ির মালিক চট্টগ্রামে বসবাসকারী আসাদুজ্জামানের বাসায়ও হানা দেয়। তবে সেখান থেকে কিছুই নিতে পারেনি। চোরচক্রের সদস্যদের সনাক্ত করার চেষ্টা চলছে।’