× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া আইএইচটির অধ্যক্ষকে বদলি

বগুড়া অফিস

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৭ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:২০ পিএম

আইএইচটির অধ্যক্ষ আমায়াত-উল-হাসিন। প্রবা ফটো

আইএইচটির অধ্যক্ষ আমায়াত-উল-হাসিন। প্রবা ফটো

বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ আমায়াত-উল-হাসিনকে বদলি করে বাগেরহাট ম্যাটসের সিনিয়র লেকচারের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে বিষয়টি জানানো হয়।

বদলির বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, আমার বদলি হয়েছে কিনা এসে দেখে যান। আমি এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না।

গত ২৯ আগস্ট থেকে ছাত্রলীগ নেতা সজল ঘোষের গ্রেপ্তার, অধ্যক্ষকে অপসারণসহ তিন দফা দাবিতে আইএইচটির শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এ ঘটনায় গত বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখা। আজ সকাল থেকে তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করে।

শিক্ষার্থীদের অভিযোগ, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ বহিরাগত হয়েও দীর্ঘ একযুগ ধরে ছাত্রাবাসের ২১৮ নম্বর কক্ষ দখল করে রেখেছেন। সেখানে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে সজল পুরো ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে। এ ছাড়া শিক্ষার্থীদের মারধর, হলে সিট বাণিজ্য, মাদক সেবন এবং পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে টাকা নিতেন সজল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা