× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাশুড়িকে হত্যার অভিযোগে মেয়ের জামাই গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৬ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:২২ পিএম

গ্রেপ্তার মো. আজিম। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার মো. আজিম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বন্দর থানায় এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ডবলমুরিং থানার সুপারিওয়ালাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম  মো. আজিম। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকালে ভাড়া বাসা থেকে রুমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রুমা বেগমের ছেলে হত্যা মামলা করে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বন্দর থানা-পুলিশ নিহতের মেয়ের জামাইকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, হত্যার ঘটনায় আসামি বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে শাশুড়িকে বালিশচাপা দিয়ে হত্যা করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা