× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রয়োজনে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন চাইব : আইভী

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৮ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৮ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। প্রবা ফটো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। প্রবা ফটো

নারায়ণগঞ্জ দুই এমপির কথায় চলে বলে অভিযোগ করেছেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। 

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের ডিসি ও এসপি দুই এমপির কথায় চলে। আমাদের কথা নগরবাসীর কথা চিন্তা করে কম। যদি সব সময়ে এমনই হতে থাকে, তাহলে তো আমার এমপিগিরি করতে হবে। প্রয়োজনে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন চাইব।’

সোমবার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা শেষে সুধী সমাবেশে বিভিন্নজনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নারায়ণগঞ্জ শহরে কে চাঁদাবাজি করে এটা সবাই জানে। এমপির লোকজন শহরে অটোরিকশা ঢোকায়। অটোরিকশায় এমপি মহোদয়ের স্টিকার লাগানো থাকে। এসব গাড়ি যানজটের শহর করে তুলেছে। আর ফুটপাথ তো আমরা বানিয়েছি মানুষজনের চলাচল করার জন্য। কিন্তু এ ফুটপাথ হকারমুক্ত করতে গিয়ে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের রাস্তায় ফেলে পিটিয়েছে। তাহলে কেন আমি ফুটপাথ দখলমুক্ত করতে যাব? আমার পাশে তো তখন কেউ দাঁড়ায়নি। আমার তো পিস্তল নাই, কোনো বাহিনী নাই। তাদের তো সব আছে।’

মেয়র বলেন, ‘সিটি করপোরেশন এলাকাতে নিয়মিত মশার ওষুধ দেওয়া হয়। আমাদের কাউন্সিলররা কাজ করছে। কিন্তু মশা মরে না। কিছুক্ষণ ঝিম ধরে থাকে। তবে নগরবাসীকে সচেতন হতে হবে। মশার লার্ভা ধ্বংস করতে হবে।’

ওয়াসার পানি প্রসঙ্গে মেয়র বলেন, ‘নগরবাসী প্রচুর পানি নষ্ট করে। আবার অনেকে অবৈধভাবে চোরাই লাইন নেয়। বৈধভাবে যারা আছেন তারাও পানির বিল দেয় না। বাড়িতে গেলে উল্টো আমাদের অভিযানকারী টিমকে নাজেহাল করে। তবে অক্টোবর থেকে আমরা অভিযানে নামব।’

নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিয়া হায়াৎ আইভি। গত ২০২২-২৩ অর্থবছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা