× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনা সার কারখানায় আগুন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩০ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ০১:২৩ এএম

যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। প্রবা ফটো

যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। প্রবা ফটো

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার ভিআইপিতে আগুন লেগেছে। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে কারখানার আবাসিক এলাকার ভিআইপির ২য় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সার কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইনচার্জ আনোয়ার কবীর জানান, আবাসিক এলাকার ভিআইপির ২য় তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন ভিআইপিতে কর্মরত শ্রমিকরা। পরে তারা সার কারখানার ফায়ার এ্যান্ড সেফটি অফিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও ভিআইপির শ্রমিকরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি এসি ও কক্ষে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা