× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির শাসনামলে মানুষের ওপর অত্যাচার হতো : মেয়র খালেক

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৯ পিএম

 মোংলায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির উদ্যোগে আয়রন রিমোভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করেন মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রবা ফটো

মোংলায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির উদ্যোগে আয়রন রিমোভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করেন মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রবা ফটো

খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘বিএনপির সময়ে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন হতো। মাছের ঘের দখল আর লুটপাট চলতো। তারা এই এলাকায় কোন উন্নয়ন করেনি, কোন শিল্প প্রতিষ্ঠান করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই চিত্র পাল্টে দিয়েছে।’

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের রামপাল বিদ্যুৎকেন্দ্রের সামনে জিরো পয়েন্টে এক সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির উদ্যোগে আয়রন রিমোভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করেন। 

তালুকদার আব্দুল খালেক বলেন, ‘একদল পরিবেশবাদীর খেয়েদেয়ে কোন কাজ নেই। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করেছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র করার সময়ও তারা বাধা দিয়েছে। তারপরও সেই প্রকল্প হয়েছে। শুধু এই অঞ্চলে নয়, এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এখন এই প্লান্ট কর্তৃপক্ষের উদ্যোগে গ্রামের অবহেলিত মানুষের আর্থসামজিক মানোন্নয়ন হচ্ছে। গ্রামের মানুষের কাছে তারা বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছে।’

তিনি বলেন, ‘ফায়লায় জমি অধিগ্রহণ করে বিমান বন্দরের কাজ শুরু করেছিলাম। পদ্মা সেতু হওয়ার কারণে এই বিমান বন্দরের গুরুত্ব কমে গেছে। তাই এর কাজ সাময়িক বন্ধ। তবে হতাশ হওয়ার কিছু নেই, বিমান বন্দর হবে।’

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির প্রকল্প পরিচালক অতুন দত্তের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন, প্রধান মহাব্যবস্থাপক শান্তনু কুমার মিশ্র, রামপাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রমুখ। 

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এলাকার বিদ্যুতের সুবিধাসহ পিওর ওয়াটার এবং আয়রন রিমোভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের আওতায় বিশুদ্ধ পানি সরবরাহের কাজ শুরু হয়েছে। রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভায় ইউনিয়নে দুটি করে এবং হুড়কায় একটি ট্রিটমেন্ট বসানো হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর মোংলা পোর্ট পৌরসভা ও বুড়িডাঙ্গা ইউনিয়নে একটি করে বসানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা