× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাসড়কে ঝরলো মা-ছেলের প্রাণ

সিলেট অফিস

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৭ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিলেট জেলার ওসমানীনগরে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের চাপায় মহাসড়কে ঝরলো মা ও ছেলের প্রাণ। 

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকার ইলাশপুর ভার্ড চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম ও তার ছেলে আব্দুল কাইয়ুম। তারা ভার্ড চক্ষু হাসপাতালের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আমিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পার হওয়ার সময় সালমা বেগম ও তার ছেলেকে চাপা দেয় একটি প্রাইভেটকার। তারা ঘটনাস্থলেই তারা নিহত হন। 

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতলে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা