× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

সিলেট অফিস

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মো. রাজু নামে এক মাদক মামালার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ সেপ্টেম্বর) ভোরে সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রাজু হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিবরামপুর গ্রামের বাসিন্দা। গত শনিবার বিকালে ওই এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজু ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সে একজন পেশাদার মাদক কারবারি। সীমান্ত এলাকা দিয়ে মাদক এনে জেলার বিভিন্ন এরাকায় ছড়িয়ে দিতো। গত ৩১ আগস্ট ভোরে মাধবপুরের হরষপুর রেলস্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ২৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করলে পুলিশ বাদি হয়ে মামলা করে। 

তিনি আরও জানান, পরে রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে কোর্ট হাজত থেকে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নিয়ে যাওয়া হয়। হাজতখানা থেকে পুলিশ প্রহরায় আদালতে তোলার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা