× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে পুলিশ পরিচয়ে পর্যটক হয়রানির অভিযোগ

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২ ১৯:৩৫ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ২০:৩৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের পর্যটন জোনে সাদা পোশাকে ট্যুরিস্ট পুলিশ পরিচয়ে তল্লাশি নিয়ে অভিযোগ উঠেছে। বিভিন্ন অজুহাতে পর্যটকদের হয়রানি ও চাঁদা আদায়ের অভিযোগ করেছেন একাধিক পর্যটক ও পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

নিজেকে রায়হান কাওসার পরিচয় দিয়ে এক তরুণ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কয়েক দিন আগে রাতে সমুদ্রসৈকত থেকে হেঁটে সুগন্ধা পয়েন্টে আবাসিক হোটেলে ফিরছিলেন তিনি। পথে সাদা পোশাকের দুই ব্যক্তি তাকে আটক করে তল্লাশি করেন। তারা নিজদের ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে নানা আপত্তিকর কথা বলেন।

একাধিক আবাসিক হোটেল মালিক ও কর্মকর্তারা একই রকম অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন। তাদের বিরুদ্ধে কথা বললে নানাভাবে হয়রানি হতে হয় বলেও ব্যবসায়ীদের অভিযোগ।

অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে ট্যুরিস্ট পুলিশের কাছে নাজেহাল হয়েছেন কক্সবাজারের একজন গণমাধ্যমকর্মী।

কলিম উল্লাহ নামে পর্যটন খাতের একজন ব্যবসায়ীর অভিযোগ, ট্যুরিস্ট পুলিশ এখন সেবার পরিবর্তে পর্যটকদের হয়রানি ও নাজেহাল শুরু করেছে। এক্ষেত্রে ব্যবসায়ী থেকে শুরু করে বিচকর্মীদের পর্যন্ত নাজেহাল হতে হচ্ছে ট্যুরিস্ট পুলিশের হাতে।

পর্যটন পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, সাদা পোশাকে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করলেও মাঠপর্যায়ে সরাসরি কাউকে হস্তক্ষেপ করার কথা নয়। তার পরও বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে।

গণমাধ্যমকর্মীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি উভয়পক্ষের সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

প্রবা/টিকে/এমআই


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা