× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় অস্ত্র হাতে যুবক সাবেক ছাত্রলীগ নেতা

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৪ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৬ পিএম

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের সংঘর্ষের সময় অস্ত্র হাতে এই যুবকের ছবিটি ছড়িয়ে পড়ে। সংগৃহীত ছবি

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের সংঘর্ষের সময় অস্ত্র হাতে এই যুবকের ছবিটি ছড়িয়ে পড়ে। সংগৃহীত ছবি

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে যে যুবককে দেখা গেছে তার নাম মো. শাহিনুর রহমান শাহিন বলে জানা গেছে। তার বাড়ি মাগুরা সদরের স্টেডিয়ামপাড়ায়। তিনি মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

জেলা ছাত্রলীগের সাবেক একজন নেতা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাহিদ খান এ তথ্য অস্বীকার করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, যে ছেলের ছবি ভাইরাল হয়েছে সে ছাত্রলীগের কেউ নয়। বিএনপি-জামায়াত গুজব ছড়াচ্ছে। যে শাহিনুর রহমান শাহিন কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন তিনি এ শাহিন না।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা ছবির সঙ্গে পরিচয় নিশ্চিত হতে কাজ করছি। অস্ত্রধারী যুবককে শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।

বুধবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে ওই সংঘর্ষ হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে একজন পথচারীসহ চারজন আহত হন।

ঘটনার সময়ের একটি ভিডিও ফুটেজ বুধবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অস্ত্র হাতে ওই যুবককে শহরের চৌরঙ্গী মোড়ে সমবায় নিউ মার্কেট গেটসংলগ্ন নিউ কাকলী হার্ডওয়্যার স্টোরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর থেকেই শহরজুড়ে এ নিয়ে আলোচনা শুরু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা