× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলতে গিয়ে নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৮ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০২ পিএম

সন্তানদের মরদেহের পাশে আহাজারি করছেন মা। প্রবা ফটো

সন্তানদের মরদেহের পাশে আহাজারি করছেন মা। প্রবা ফটো

নারায়ণগঞ্জের বন্দরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর ভাই ও বোনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে বন্দরের আমিন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে একটি ডোবা থেকে মরদেহটি দুটি উদ্ধার করা হয়। 

মারা যাওয়া দুই ভাই বোন হলো- বন্দর এলাকার অেটোরিকশা চালক কামাল হোসেনের ছেলে মো. সামির ও মেয়ে তিশা। তারা একই এলাকায় হাসান হোসেনের বাড়িতে ভাড়া থাকত।

 সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকালে নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা মাটির পাশে ডোবায় জোয়ারের জমে থাকা পানিতে খেলতে নামে সামির ও তিশা। এরপর থেকে নিখোঁজ হয় তারা। সকালে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা